sliderস্থানিয়

শিবগঞ্জে বিপুর পরিমান নেশী জাতীয় সিরাপ ও প্রাইভেট কার সহ আটক ১

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: শিবগঞ্জ সীমান্তে বিজিবির দুটি পৃথকঅভিযানে নেশা জাতীয় সিরাপ ও ফেনসিডিল সহ একটি একটি প্রাইভেট কার সহ একজনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি নওগাঁ জেলার মান্দা থানার শামুক খোল গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে আরাফাত আলি(২৬),
বিজিবির ৫৯ ব্যাটালিয়নের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে গোপন সংবাদের ভিত্তিতে ১৪ এপ্রিল মঙ্গলবার গভীর রাতে সোনামসজিদ বিওপির বিজিবির একটি টহল দল ১৮৫/২ নং সীমান্ত পিলার হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহাবাজুর ইউনিয়নের পিরোজপুর এলাকায় সোনামসজদি-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের ওপরে অভিযান চালিযে একটি প্রাইভেট কার ২৮ বোতল এস কাফ নেশা জাতীয় সিরাপ সহ আটক করে। অন্যদিকে একই বিওপির অন্য একটি টহল দল ১৮৫/ ১৫ এস নং সীমান্ত পিলার ৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একই ইউনিয়নের বালিয়া দিঘী গ্রামের গণকবর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫৪৯ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ এস কাফ উদ্ধার করে। এ ব্যাটালিয়ন গত তিন মাসে বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৩ জন মাদক ব্যবসায়ীকে আটক ও ৪৫০০ ফেনসিডিল সহ বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্য উদ্ধার কওে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button