sliderস্থানিয়

শেরপুর-৩ আসনে চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে হটলাইন চালুর ঘোষণা নবনির্বাচিত সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলের

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুর-৩ এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে হটলাইন চালুর ঘোষণা এমপি রুবেল। নিজ নির্বাচনী এলাকা শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) কে চাঁদাবাজি, সন্ত্রাস, মাদকসহ সব ধরনের অনিয়ম থেকে মুক্ত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। এ লক্ষ্য বাস্তবায়নে খুব শিগগিরই একটি বিশেষ ‘হটলাইন’ চালুর ঘোষণা দিয়েছেন তিনি।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে ঝিনাইগাতী উপজেলার ধানহাটিতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত নির্বাচন-পরবর্তী আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।

সরাসরি অভিযোগ জানানোর সুযোগ এমপি রুবেল বলেন, “খুব দ্রুত একটি মোবাইল হটলাইন নম্বর চালু করা হবে, যেখানে সাধারণ মানুষ চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক কিংবা যেকোনো অনিয়মের তথ্য সরাসরি জানাতে পারবেন। প্রয়োজনে কল বা মেসেজের মাধ্যমে অভিযোগ জানানো যাবে।” তিনি সবাইকে নির্ভয়ে তথ্য দেওয়ার আহ্বান জানিয়ে আশ্বস্ত করেন যে, প্রাপ্ত সব তথ্য সর্বোচ্চ গোপনীয়তার সঙ্গে সংরক্ষণ করা হবে।

তিনি আরও যোগ করেন, “এলাকাকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সুন্দর জনপদ হিসেবে গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য প্রয়োজন সকলের সম্মিলিত সহযোগিতা ও সচেতনতা।”

নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের বিষয়ে তিনি জানান, ইতোমধ্যে এলাকার উন্নয়ন পরিকল্পনাগুলো তালিকাভুক্ত করা হচ্ছে এবং অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সেগুলোর বাস্তবায়ন শুরু করা হবে।

উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. লুৎফর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঝিনাইগাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির বর্ষীয়ান নেতা মো. আমিনুল ইসলাম বাদশা।

এর আগে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুলেল শুভেচ্ছায় নবনির্বাচিত সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেলকে বরণ করে নেন। উক্ত অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের জণগণ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button