
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে ।
৮ এপ্রিল বুধবার দুপুরে কটিয়াদী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে “নববর্ষের ঐকতানে গণতন্ত্রের পুনরুত্থান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রস্তুতিমূলক সময় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা , উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম ভূঁইয়া, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম তালুকদার এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম সহ অনেকে।
সভায় আসন্ন বাংলা নববর্ষ উদযাপন কে কেন্দ্র করে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। এ সমস্ত কর্মসূচির মধ্যে রয়েছে আনন্দ শোভাযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলা প্রভৃতি। সভায় নববর্ষ উদযাপনকে আনন্দমুখর ও শৃঙ্খলা পূর্ণ করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।



