
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে অবৈধভাবে জ্বালানি মজুত ও অতিরিক্ত দামে ডিজেল বিক্রির দায়ে শরীফ মিয়া নামে এক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালত ৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
গতকাল রবিবার ৫ এপ্রিল বিকেলে উপজেলা প্রশাসন কর্তৃক কদমতলী বোয়ালিয়া রোড এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধভাবে জ্বালানি মজুদ ও অতিরিক্ত দামে ডিজেল বিক্রি এবং বিস্ফোরক লাইসেন্স না থাকা ও ট্রেড লাইসেন্স আপডেট না থাকায় বিশেষ করে কোন প্রকার অনুমতিপত্র ছাড়া পেট্রোলিয়াম পণ্য ডিজেল বিক্রি এবং মজুদ করার অপরাধে উল্লেখিত ব্যবসায়ীকে পেট্রোলিয়াম পন্য আইন ২০১৬ এর ২০(১)(ক)ধারায ৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা। এ বিষযয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সংবাদ মাধ্যমকে জানান প্রতিষ্ঠানটির মালিক শরীফ মিয়াকে ৫ হাজার টাকা জরিমানার পাশাপাশি, দোকানে অগ্নি নির্বাপন ব্যবস্থা সহ যথাযথ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সতর্ক করা হয় এবং মজুত কৃত ডিজেল বাজার দরে বিক্রয় করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
তিনি আরো জানান জ্বালানি তেলের অবৈধ মজুত ও কৃত্রিম সংকট সৃষ্টি রোধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেহ আইন অমান্য করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।




