sliderস্থানিয়

কটিয়াদীতে মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কটিয়াদীতে মায়ের জানাজায় অংশ নিতে এসে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন ছেলে আবু বাক্কার সিদ্দিক( ৩৫) ।

জানা যায় উপজেলার আচমিতা ইউনিয়নের অগ্রেরকোনা গ্রামের মৃত হারিস মিয়ার ছেলে আবু বাক্কার সিদ্দিকের মা জুলেখা খাতুন (৬৫) বৃহস্পতিবার রাত্রে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মায়ের মৃত্যু সংবাদ মোবাইলের মাধ্যমে পেয়ে আবুবক্কার দ্রুত বাড়ি চলে আসেন। পরিবারের লোকজন জানান আবু বক্কর সিদ্দিক ঢাকায় সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। স্ত্রী ও দুই সন্তান নিয়ে ঢাকায় থাকতেন। বৃহস্পতিবার দিন ননদ সালমা ফোনে শাশুড়ির মৃত্যুর খবর দেন। তবে মানসিক ও শারীরিক বিবেচনায় পরিবার তাকে তার মার সরাসরি মৃত্যুর খবর না জানিয়ে মায়ের অসুস্থতার কথা বলে দ্রুত বাড়িতে আসার জন্য বলেন।

রাতে বাড়িতে পৌঁছে আবু বক্কার মায়ের মরদেহ দেখেই মাটিতে লুটিয়ে পড়েন। তারপর আত্মীয়-স্বজন তাকে দ্রুত কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরতা চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রীর শরীফা আখতার জানান, আমার স্বামী মাকে খুব ভালবাসতেন। মায়ের মৃত্যু তিনি সহ্য করতে পারবেন না বিধায়, আমরা সরাসরি মৃত্যুর খবর না জানিয়ে, তাকে দ্রুত বাড়িতে চলে আসতে বলি। বাড়িতে এসে মায়ের মরদেহ দেখে তিনি সংজ্ঞা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তিনি আরো জানান আমার স্বামী ছিলেন পরিবারের একমাত্র উপার্জক্ষম ব্যক্তি। হায় আল্লাহ এখন আমি দুই সন্তান নিয়ে কিভাবে সংসার চালাবো এ কথা বলেই আহাজারি করতে থাকেন। গভীর রাতে মা জুলেখা খাতুনের জানাজা অনুষ্ঠিত হলেও পরদিন শুক্রবার ৫ জুন আবুবক্কার সিদ্দিকের জানাজা শেষে পারিবারিক গোরস্থানে মা ও ছেলেকে পাশাপাশি দাফন করা হয়।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরী বিভাগের চিকিৎসক ডাক্তার মিঠুন রানা জানান,আবু বক্কর সিদ্দিককে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। তারপরেও আমরা ইসিজি করে আবু বাক্কারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হই।

এ হৃদয় বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button