
মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সদর উপজেলার বালিরটেক ব্রীজ (বীর মুক্তি যোদ্ধা শহীদ মাহফুজ বীরপ্রতীক সেতু) সংলগ্ন কালিগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে ২জন এর মৃত্যু হয়েছে।
২৫ মার্চ বুধবার বেলা আনুমানিক ১২.৩০ মিনিটের দিকে কালিগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে ডুবে যাওয়ার কারণে মোঃ আকাশ (২১) এবং সাদিয়া (১৮) নামের ২ জন নিহতের হৃদয়বিদারক ঘটনা ঘটে।
উল্লেখ্য,নিহত ২ জন বলড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের বাসিন্দা মোঃ আজাহার এর ছেলে ও তার ভাইয়ের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বালিরটেক কালিগঙ্গা নদীতে গোসল করতে নামলে আর ওঠে না, পরে পাশে থাকা লোকজন তাদের খুঁজা-খুজি করে দেখা মিললে, পরবর্তীতে স্থানীয় লোকজন চিকিৎসার জন্য হরিরামপুর উপজেলা সাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে আসলে দায়িত্বপাপ্ত চিকিৎসক তাদের কে মৃত্যু ঘোষণা করেন।
আকাশ ও সাদিয়া চাচাতো ভাই বোন হলেও সম্প্রতি পারিবারিক ভাবে তাদের বিয়ের কথা চুড়ান্ত করা হয়,
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।




