sliderস্থানিয়

রাঙ্গামাটিতে মাদকবিরোধী অভিযান, ইয়াবাসহ ৪ যুবক গ্রেফতার

​মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি শহরের কলেজ গেট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২১ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। সোমবার (১৬ মার্চ) রাতে শহরের সড়ক ও জনপথ বিভাগের সার্কেল অফিসের সামনে থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রাঙ্গামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীন-এর নেতৃত্বে এসআই মোহাম্মদ সোহেল ও সঙ্গীয় ফোর্সসহ সোমবার রাত ৮:৩০ মিনিটে কলেজ গেট এলাকায় মাদকবিরোধী অবস্থান নেন। এসময় সড়ক ও জনপথ অফিসের সামনে পাকা রাস্তার ওপর সন্দেহভাজন ৪ যুবককে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তাদের হেফাজত থেকে ২১ পিস ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।​ গ্রেফতারকৃত আসামীরা হলেন,
১. মোঃ মাসুদ ওরফে বাবু (২৫); বর্তমান ঠিকানা: আমানতবাগ, কলেজ গেট। ২. শহিদুল ইসলাম (১৯); বর্তমান ঠিকানা: মুসলিম পাড়া, ভেদভেদী। ৩. মোঃ রাসেল (২২); সাং-আমানতবাগ, কলেজ গেট। ৪. মোঃ হাবিবুর রহমান (১৯); সাং-আমানতবাগ, কলেজ গেট। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। মঙ্গলবার (১৭ মার্চ) কোতয়ালী থানায় মামলা নং-০৮ হিসেবে এটি রুজু করা হয়। আসামীদের যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।​ রাঙ্গামাটি কোতয়ালী থানা পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button