sliderস্থানিয়

হরিরামপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল

মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে মানিকগঞ্জের হরিরামপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যাগে শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

১৫ মার্চ রবিবার বেলা ৫ টায় উপজেলার ইতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বলড়া মুন্নু বিদ্যানিকেত অফিস রুমে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান সঞ্চালনায় সার্বিক তত্ত্বাবধানে উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক প্রধান হিসাব রক্ষক দিল্লীপ কুমার মন্ডল,প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ হরিরামপুর উপজেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ।

এছাড়াও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃত্ববৃন্দ এবং মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধানগন সহ অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা জানান,শিক্ষকরা জাতি গড়ার কারিগর। তারা বরাবর অনেক ত্যাগ স্বীকার করে থাকেন এবং আমাদের ছেলে-মেয়েদের আলোকিত সুনাগরিক হিসেবে গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করেন। তারা মূলত মানুষ গড়ার কারিগর।
আমরা সর্বদা শিক্ষক সমাজের সাথে ছিলাম আছি এবং যে কোন প্রয়োজনে তাদের সাথে থাকবো।

সর্বোপরি দেশ ও জাতির মঙ্গলে দোয়াও মোনাজাতের মধ্যে দিয়ে আনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button