
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর পৌরসভার ২নং ওয়ার্ডের জামায়াতে ইসলামীর উদ্যোগে অসহায় ও গরিব মানুষের মাঝে চাল বিতরণ করেছে।
মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে মাহে রমজানের ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে এ চাল বিতরণ করা হয়। এ সময়ে অনেকে হিন্দু পরিবারদেরকেও এই চাল বিতরণ করতে দেখা যায়। চাল বিতরণ করার সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের ইসলামীর সেক্রেটারি মোঃ জহিরুল হক, পৌর জামায়াতের আমির মোঃ এসহাক আলী খান সহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ।
এ সময় চাল বিতরণ সম্পর্কে জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ জহিরুল হকের কাছে জানতে চাইলেতিনি বলেন, এই এলাকাতে সরকারি চাল বিতরণ করা হয়েছিল সে সময় অনেক অসহায় মানুষ চাল পায়নি বলে আমরা শুনতে পারি, যারা সে সময় চাল না পেয়েছে তাদের মাঝে জামায়াতে ইসলামীর উদ্যোগে আমরা এ চাল বিতরণ করার সিদ্ধান্ত নেই। এবং আজকের সে চাল ২নং ওয়ার্ডের অসহায় মানুষের মাঝে আমরা বিতরণ করি। ভবিষ্যতেও পিরোজপুর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে বিভিন্ন ত্রাণ সামগ্রী ও দুস্থ মানুষের পাশে থাকবো বলে আশা ব্যক্ত করেন তিনি।
চাল বিতরণ উদ্যোক্তা মোঃ জাকির হোসেন বলেন, আমরা ২ নং ওয়ার্ডের বাসিন্দা হিসাবে সবসময়ই দুস্থ অসহায় মানুষের পাশে এভাবেই থাকবো। শুধু ঈদুল ফিতর-ই না ঈদুল আযহা সহ সমস্ত আনন্দে আমি এই এলাকার পাশে থাকব।
এ সময়ে স্থানীয় লোকজনদের কাছে জানতে চাইলে তারা বলেন, জামায়াতে ইসলামীর এমন উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই, এবং ভবিষ্যতেও জামায়াত সকলের পাশে থাকবে বলে তারা আশা করেন।
২ নং ওয়ার্ডের জামায়াত নেতা জাকির হোসেন সাংবাদিকদের প্রশ্নে বলেন, আমরা প্রত্যেক-কে ৮ কেজি করে চাল দেব এবং দুইশতের অধিক লোককে আমরা এখানে আজকের চাল দিব বলে জানান।



