
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যে- চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার, উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজল রানা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল করিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াব, সহকারী প্রোগ্রামার সফিকুল ইসলামসহ অন্যরা। এছাড়া বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক প্রদর্শনী ও মহড়া পরিবেশিত হয়।



