sliderস্থানিয়

মানিকগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ: “আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”
Human chain and Discussions on International Women Day
এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আজ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে মানিকগঞ্জ জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে মানিকগঞ্জ সরকারি সমন্বিত ভবন মিলনায়তনে সকাল থেকে দুপুর পর্যন্ত সমাবেশে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় মান্যবর জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মর্জিনা সুলতানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী মিজ আফরোজা খানম রিতা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক
শেখ আব্দুল বাতেন, জাতীয় মহিলা সংস্থার নির্বাহি কর্মকর্তা মো.বজলুর রহমান,মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস প্রমুখ।

কর্মসূচিতে বেসরকারি সংগঠনের প্রতিনিধি হিসেবে আর-ও অংশগ্রহণ করেন ব্র্যাক,পাশা,গ্রামআদালত ও বারসিক প্রমুখ।
মন্ত্রী মহোদয় বলেন একজন নারী সংসারে কন্য জয়া ও জননী তিনটি অভিনয় করেই সফলতা অর্জন করতে হয়।
বক্তারা আরও বলেন নারীর অগ্রগতি হয়েছে, অর্থনৈতিক ক্ষমতায়ন টেকসই করতে হলে মুক্ত চেতনায় ফিরতে হবে। গোরামী ও কুসংস্কারের বিরুদ্ধে নারী- পুরুষ সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button