sliderস্থানিয়

অ্যাডভোকেট দীপেন দেওয়ান মন্ত্রী মনোনীত হওয়ায় ব্যবসায়ী সমিতির অভিনন্দন

মোঃকামরুল ইসলাম, রাঙামাটি প্রতিনিধি; রাঙামাটি আসনে নব-নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মনোনীত হওয়ায় আনন্দ ও উল্লাসে ভাসছে পাহাড়ের মানুষ। তাঁর এই গৌরবোজ্জ্বল সাফল্যে শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন রাঙামাটির অন্যতম বাণিজ্যিক কেন্দ্র ‘বৃহত্তর কলেজ গেট কাঁচা বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিঃ’-এর নেতৃবৃন্দ।

এক যৌথ অভিনন্দন বার্তায় সমিতির নেতৃবৃন্দ বলেন, অ্যাডভোকেট দীপেন দেওয়ান একজন সৎ, নিষ্ঠাবান এবং জনবান্ধব নেতা। তাঁকে সরকারের গুরুত্বপূর্ণ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় অত্র অঞ্চলের সামগ্রিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে পাহাড়ে শান্তি ও সমৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আমরা বিশ্বাস করি।
​ব্যবসায়ী নেতৃবৃন্দ আরও আশা প্রকাশ করেন যে, মাননীয় মন্ত্রীর সুদক্ষ নির্দেশনায় রাঙামাটির স্থানীয় ব্যবসায়ীদের জীবনমান উন্নয়ন এবং বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।

​বিবৃতিতে নেতৃবৃন্দ মাননীয় মন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে তাঁর পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button