sliderস্থানিয়

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের সাথে নবনির্বাচিত এমপির মতবিনিময়

জনি আহমেদ, নিয়ামতপুর (নওগাঁ): নিয়ামতপুর উপজেলা প্রশাসনের সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীদের সাথে নবনির্বাচিত এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা, সাপাহার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান এমপি।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, নিয়ামতপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) শফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফয়সাল নাহিদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জাহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা শিক্ষা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার সাদিকুর রহমান মন্ডল, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান আব্দুর রহমান বাবু, উপজেলা মহিলা বিষয়ক অফিসার রিতা রানী পাল, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, সহ-সভাপতি আলমগীর কবির সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানবৃন্দ,

প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান বলেন, উপজেলা পর্যায়ের উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করতে তিনি প্রশাসনের পাশে থাকবেন। বিভিন্ন দফতরের প্রয়োজন ও চাহিদা লিখিত আকারে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দফতরের সাথে সমন্বয়ের মাধ্যমে সমস্যা সমাধানে উদ্যোগ নেয়া হবে।
আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button