জাতীয়শিরোনাম

বেইলি রোডে মন্ত্রীদের জন্য তৈরি হচ্ছে ছয় তলা ভবন

রাজধানীর বেইলি রোডে মন্ত্রীদের জন্য তৈরি হচ্ছে ছয় তলা বিশিষ্ট একটি ভবন। এই ভবনের প্রতিটি ফ্লাটের আয়তন হবে ২ হাজার ২৪৮ বর্গফুট। ভবনটি নির্মাণে ব্যয় হবে ৪৭ কোটি ৭৫ লাখ টাকা। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বুধবার ‘মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট’ নামের এ ভবনের নির্মাণকাজের উদ্বোধন করেছেন।
মন্ত্রীদের জন্য নির্মাণাধীন এ ভবনের প্রতিটি ফ্ল্যাটে শয়নকক্ষ চারটি ডাইনিং ও ড্রয়িংরুম সহ ১ হাজার ৪০০ বর্গফুট জায়গা থাকবে অফিস কক্ষের জন্য। পাশাপাশি দর্শনার্থীদের জন্য থাকবে অতিথি কক্ষ। নিচতলায় থাকবে গাড়ি পার্কিংয়ের সুবিধা। একত্রে রাখা যাবে ২৭টি গাড়ি। ২০১৮ সালের মাঝামাঝি নাগাদ ভবনের নির্মাণ কাজ শেষ হবে।
গণপূর্তমন্ত্রী বলেন, ‘মন্ত্রিসভার সদস্য এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বাসার সংখ্যা কম। বর্তমানে ঢাকায় কর্মরত প্রায় দেড় লাখ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে মাত্র ৮ ভাগ আবাসিক সুবিধা পান। ২০১৮ সালের মধ্যে এ হার ৪০ ভাগে উন্নীত করা হবে।’
আজিমপুর ও মতিঝিলে সরকারি কর্মকর্তাদের জন্য ২০ তলা বিশিষ্ট আবাসিক ভবন নির্মাণ কাজ চলছে এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আরও নতুন নতুন প্রকল্প গ্রহণ করা হবে বলে জানান মন্ত্রী ।
‘মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট’ নামের এ ভবনের নির্মাণকাজের উদ্বোধনের সময় গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. হাফিজুর রহমান মুন্সি এবং গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লাহ খন্দকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button