দূর্ঘটনাশিরোনাম

কলম্বিয়ায় বিমান বিধ্বস্তে ৭ জনের প্রাণহানি

কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শহর পোপায়ানের কাছে একটি ছোট বিমান বিধ্বস্তের ঘটনায় সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
রোববার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টা ১১ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি পোপায়ান থেকে লোপেজ ডি মিকাই এলাকার দিকে যাচ্ছিল।
ওই এলাকার দমকল বাহিনীর কমান্ডার হুয়ান কার্লোস গানান বলেন, দুর্ঘটনার সময় বিমানটিতে ৯ জন আরোহী ছিলেন। এর মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে। এছাড়া অপর দু’জন গুরুতর আহত হয়েছেন। এছাড়া বিমানটি যে এলাকায় বিধ্বস্ত হয়েছে সেখানকার এক শিশুও আহত হয়েছে। দমকল বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।
তিনি জানান বলেন, কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। তবে দুর্ঘটনার সঠিক কারণ বের করতে তদন্ত হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button