sliderস্থানিয়

চোরাগোপ্তা পথে কেউ ক্ষমতায় যেতে পারবেনা, কটিয়াদীতে জামাত আমীর

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেউ চোরাগোপ্তা পথে ক্ষমতায় যেতে পারবে না বলে মন্তব্য করেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামের আমীর ডা: শফিকুর রহমান। তিনি বলেছেন আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে যেই জিতুক আমরা তাদের বরণ করে নিব, কিন্তু চোরাগোপ্তা পথে কেউ ক্ষমতায় যেতে পারবে না।

আজ ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জের কটিয়াদী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে আমীর ডা:শফিকুর রহমান এসব কথা বলেন। জামায়াত আমির আরো বলেন অতীতের কাসুন্দি জনগণ এখন আর পছন্দ করে না। ৫৪ বছরের বস্তা পচাঁ রাজনীতির সমাপ্তি টানতে চায়, বর্তমান যুব সমাজ। জনগণ যদি ভালবেসে আমাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় নেন তাহলে আমরা সর্বশক্তি দিয়ে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করব।
ডা: শফিকুর রহমান বলেন জামায়েতে ইসলাম বিজয়ী হলে দেশ চাঁদাবাজ মুক্ত হবে। ন্যায় নীতি ও ইনসাফের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে। তিনি আরো বলেন ২৪ এর আদর্শ ধারণ করে দেশ এগিয়ে যাবে। ফেসিস্টদের বাংলার মাটিতে আর ফিরতে দেওয়া হবে না।

এ সময় দেশের বিভিন্ন এলাকায় নারীদের উপর সহিংসতার প্রতিবাদী সোচ্চার থাকায় একটি গোষ্ঠী তার বিরুদ্ধে অপপ্রচারে লেগেছে বলেও অভিযোগ করেন ডা: শফিকুর রহমান। তিনি বলেন আমরা প্রশাসনের কাছে আনুকূল্য চাই না। তবে আমাদের অধিকার যদি ক্ষুন্ন করার অপচেষ্টা করা হয় তাহলে কঠিন জবাব দেওয়া হবে।

উক্ত জনসভায়, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জামাত ইসলামের প্রার্থী মাওলানা শফিকুল ইসলামকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রদানের জন্য সবার প্রতি আহ্বান জানান জামায়াতে আমীর। এছাড়া তিনি জেলার অন্য ছয় জন প্রার্থীকে সবার মাঝে পরিচয় করিয়ে দেন।

কটিয়াদী উপজেলা জামায়াত ইসলামের আমীর, মোজাম্মেল হক জোয়ারদারের সভাপতিতে জনসভায় আরো বক্তব্য রাখেন, জেলা জামায়েত ইসলামের সভাপতি অধ্যাপক রমজান আলী, বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান রঞ্জন, কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button