sliderস্থানিয়

বোয়ালমারীতে যাত্রীবাহী বাস খাদে আহত ১০

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : বোয়ালমারীতে যাত্রীবাহী লোকাল বাস খাদে পড়ে দশজন আহত হয়েছে। আহতদের আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়। মঙ্গলবার (২৭.০১.২৬) সকাল সাড়ে ১০ টার দিকে

মাইঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের সহস্রাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ফরিদপুর থেকে ছেড়ে আসা আলফাডাঙ্গাগামী এমডি বিল্লাল নামের একটি লোকাল বাস বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল গ্রামীণফোনের টাওয়ারের নিকট সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ভ্যান ও সাইকেলকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে আলফাডাঙ্গা ফায়ার সার্ভিস এলাকাবাসীর সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

আলফাডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. কহিনুর মিয়া জানান, বাস দূর্ঘটনার খবর পেয়ে দ্রুত আহতদের উদ্ধার করে আলফাডাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে লোকাল বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। দূর্ঘটনার কারন খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button