
এ আর লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি : আত্মমর্যাদা ও নিরাময়ের ঐক্যবদ্ধ আহবান এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে। কুড়িগ্রাম সিভিল সার্জন কার্যালয় হতে রোববার সকালে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদিক্ষণ করে। পরে সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে ডাঃ স্বপন কুমার বিশ্বাস এর সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্ষব্যধি কনসালটেন্ট ডা: সাদিকুর রহমান, ডেপুটি সিভিল সার্জন আনম গোলাম মোহাইমেন, প্রোগ্রাম এসিস্ট্যান্ট ওমর ফারুক প্রমুখ।
এসময় বক্তারা জানান,কুষ্ঠ রোগে আক্রান্ত রোগীরা এখন আর আতংক নয়। আক্রান্ত রোগী যদি সঠিক ভাবে ৬ থেকে ১২মাস পর্যন্ত নিয়মিত ঔষধ সেবন করে তাহলে একদম সুস্থ হয়ে ওঠে। প্রতিটি জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে কুষ্ঠ রোগের চিকিৎসা দেয়া হচ্ছে। বছরে গড়ে প্রায় ৮১জন করে কুষ্ঠ রোগে আক্রান্ত হচ্ছে। বর্তমান সরকারি- বেসরকারি ভাবে সহায়তা ও জনবল না থাকায় জেলায় কুষ্ঠ রোগী শনাক্তের হার কমে যাচ্ছে। সহায়তা বৃদ্ধি ও জনবল সংকট নিরসনে উদ্যোগ নেবার আহবান জানান হয়।
স্বাস্থ্য বিভাগের নির্দেশনায় কুড়িগ্রাম সিভিল সার্জনের আয়োজনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও তাদের অন্যান্য সহযোগীদের সহায়তায় কুষ্ঠ দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেয়।




