Uncategorized

স্বেচ্ছায় ফুটপাত না ছাড়লে বুলডোজার চালানো হবে-আনিসুল হক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন অধিকাংশ ফুটপাত প্রভাবশালীদের দখলে ছিল। দখল হওয়া ফুটপাতের ৯৫ শতাংশ উদ্ধার হয়েছে। বাকি ৫ শতাংশ রয়ে গেছে প্রভাবশীদের দখলে। তারা এসব জায়গা ছেড়ে না দিলে বুলডোজার চালিয়ে ফুটপাত দখল মুক্ত করা হবে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক।
ব্রিটিশ কাউন্সিলে ‘কাস্টমার সার্ভিস সপ্তাহ-২০১৬’ অনুষ্ঠানে সোমবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি। এ সময় কেক কেটে কাস্টমার সার্ভিস সপ্তাহ উদ্বোধন করেন তিনি।
আনিসুল হক বলেন, ‘আমাদের কথা ছিলো একটা সুন্দর ঢাকা উপহার দেয়ার। ইতোমধ্যে আমরা কয়েকটি দুঃসাহসিক কাজ করেছি। তার পেছনে শক্তি হিসেবে কাজ করেছে মাননীয় প্রধানমন্ত্রী। দেড় বছর পর ঢাকায় অনেক পরিবর্তন দেখতে পাবেন। ২০১৭ সালের মধ্যে পুরো ঢাকা শহরকে এলইডি লাইটের আলোয় আলোকিত করা হবে।’ এ ছাড়া রাজধানীতে পরিকল্পিত পুলিশ বক্স করা হবে বলেও জানিয়েছেন মেয়র।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button