sliderস্থানিয়

শিবগঞ্জে হাফেজিয়া মাদ্রাসা-ইয়াতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : শিবগঞ্জ উপজেলার কৃষ্ণচন্দ্রপুর হাফেজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শুক্রবার বিকেলে এই মাদ্রাসা ও ইয়াতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এনামুল হক স্বপন। এ সময় তিনি বলেন, হাফেজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানা শুধু দ্বীনি শিক্ষার কেন্দ্র নয়, এটি মানবিক মানুষ গড়ার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এতিম ও অসহায় শিশুদের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে এ ধরনের প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমাজের বিত্তবানদের উচিত এসব প্রতিষ্ঠানকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া।

মাদ্রাসার সভাপতি বজলার রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার সাধারণ সম্পাদক তরুল ইসলাম, শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক তোসিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আহসান হাবীব ও মাওলানা আনজারুল ইসলামসহ অন্যরা। শেষে দোয়া মোনাজাত করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button