slider

দেশের উন্নয়নে নৌকায় ভোট দিবে পীরগাছার মানুষ- বাণিজ্যমন্ত্রী

রংপুর ব্যুরোঃ বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি বলেছেন, বিএনপি জামাতের কথায় কান দিয়েন না। এরা কখনো দেশের উন্নয়ন চায়না। এরা দেশের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। ৭ই জানুয়ারি সকালে ভোট সেন্টারে গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবেন।

আপনারা জানেন, বিগত ২৫ বছর আগে গাবুড়ার রাস্তা দিয়ে কেউ চলাচল করতে পারত না। বর্তমান সরকারের অধীনে যে সব রাস্তা,ঘাট ব্রীজ, কালভার্ট, স্কুল,কলেজ, মাদ্রাসার উন্নয়ন হয়েছে। এমন দৃশ্যমান উন্নয়ন কেউ করতে পারেনি। এবারের নির্বাচনে দল ক্ষমতায় গেলে পীরগাছা কাউনিয়ার মানুষ কেউ বেকার থাকবে না।

তিনি আরো বলেন, ছাওলা ইউনিয়নটি আওয়ামী লীগের ঘাঁটি। ছাওলা থেকে মিছিল না গেলে পীরগাছায় কোন মিছিল জমে উঠত না।
বাংলাদেশ একটা রোল মডেল গ্রামগঞ্জের সব জায়গায় উন্নয়নের ছোঁয়া লেগেছে।

এলাকার উন্নয়ন ও দেশের উন্নয়ন চাইলে আবারো নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগের সরকার কে ক্ষমতায় আনতে হবে। গত নির্বাচনে কাউনিয়া পীরগাছার মানুষ নৌকায় ভোট দিয়ে আমাকে বিজয় করেছেন।

আজ রোববার বিকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ছাওলা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজিত কর্মী সভায় কাশিম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এমন মন্তব্য করেন বানিজ্য মন্ত্রী টিপু মুনসি।

এর আগে প্রবীণ আওয়ামী লীগ নেতার করব জিয়ারত করেন বানিজ্য মন্ত্রী টিপু মুনসি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন, সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলনসহ ছাওলা ইউনিয়ন আওয়ামী লীগের সকল নেতাকর্মীবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button