Uncategorized

ঘিওরে বিকাশকর্মীকে মারধর করে টাকা ছিনতাই

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: ঘিওর উপজেলার তেরশ্রী মোড় এলাকায় সম্রাট দেবনাথ (২৫) নামে এক বিকাশকর্মীকে মারধর করে টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।
রোববার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা ওই কর্মীর কাছ থেকে ১ লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
বিকাশের জেলা হিসাবরক্ষক সোহেল রানা বলেন, দুপুরে ওই কর্মী ঘিওরের পয়লা এলাকা থেকে তেরশ্রী বাজারে যাচ্ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে পাঁচ যুবক তাকে মারধর করে টাকা ছিনিয়ে নেয়।
ঘিওর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button