sliderস্থানিয়

সিংগাইরে “খান বানিয়ারা শীতকালীন ফুটবল উৎসব’২৬” উপলক্ষে সংবাদ সম্মেলন

সিংগাইর প্রতওনিধি: আগামী ১০ জানুয়ারি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার খান-বানিয়াড়া গ্রামে শুরু হতে যাচ্ছে ‘খান-বানিয়াড়া শীতকালীন ফুটবল উৎসব-২০২৬’। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুইয়া এই ফুটবলের উৎসবের উদ্বোধন করবেন।

আজ (মঙ্গলবার) খান-বানিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব তথ্য জানান আয়োজক কমিটির প্রধান নাফিজা আনজুম খান।

এসময় আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস ও নুর এ জামান পিয়াসসহ আয়োজক কমিটি ও খান-বানিয়াড়া গ্রামের গন্যমান্য ব্যক্তিরা।

নাফিজা আনজুম খান বলেন, ‘খান-বানিয়াড়া যুব সমাজ ও গ্রামবাসী আয়োজিত নক আউট পদ্ধতির এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে ঢাকা, টাঙ্গাইল ও মানিকগঞ্জের আটটি ফুটবল দল। নামি-দামি দেশী-বিদেশী খেলোয়াড়গণ এই টুর্নামেন্টে খেলবেন এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তালিকাভুক্ত রেফারিগণ খেলা পরিচালনা করবেন। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের পাশাপাশি টুর্নামেন্ট জুড়ে সেরা খেলোয়ার, সেরা গোলরক্ষক ও সর্বোচ্চ গোলদাতার জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার।

মানিকগঞ্জ ও সিংগাইর উপজেলায় কর্মরত বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিকবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button