Uncategorized
সাভারের নদি থেকে শিশুর লাশ উদ্ধার
সাভার মডেল থানা পুলিশ বংশী নদী থেকে অজ্ঞাত (১১) এক শিশুর লাশ উদ্ধার করেছে। শুক্রবার সকালে বংশী নদীর ভাগলপুর বালুর মাঠ এলাকা থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, সকালে বংশী নদীর ভাগলপুর বালুর মাঠে অজ্ঞাত এক শিশুর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল পৌঁছে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয় কয়েকজনের ভাষ্য, শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।




