
বাংলাদেশের অন্যতম প্রধান একটি সমস্যা দারিদ্র। প্রতিদিন হাজার হাজার মানুষ বিভিন্ন কারণে ভিক্ষাবৃত্তিতে যুক্ত হচ্ছে। এবার তাদের সাহায্যে এগিয়ে এসেছে বেসরকারি একটি সংস্থা।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) নামের এই এনজিওটি দেশের প্রকৃত ভিক্ষুকদেরকে স্বনির্ভর করার উদ্দেশ্যে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে দেয়ার প্রকল্প হাতে নিয়েছে।
তবে হাতে নগদ টাকা দেয়ার বদলে প্রত্যেক ভিক্ষুককে ঘর তৈরি করে দেয়া, গরু-ছাগল বা গৃহপালিত পশু কিনে দেয়া অথবা কোনো একটি দোকান করে দিচ্ছে সংস্থাটি।
এছাড়া প্রত্যেক ভিক্ষুককে এক লাখ টাকা করে দেয়ার পাশাপাশি একটি করে স্বাস্থ্যকার্ড দেয়ার ব্যবস্থা করা হয়েছে। তবে এতো সবকিছু দেয়ার শর্ত হচ্ছে, জীবনে আর কখনোই ভিক্ষা করা যাবে না।
এই সাহায্য পেতে হলে প্রত্যেক ভিক্ষুককে তার নিকটস্থ পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে।




