
মো:শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: নলছিটিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অসহায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় বেদে সম্প্রদায় এবং দপদপিয়া আশ্রয়ণ প্রকল্পের অসহায় ও দুস্থ মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.জোবায়ের হাবিব।
এর আগে শুক্রবার (২৬ ডিসেম্বর) বিাগত রাতে পৌর এলাকার বেদে সম্প্রদায় ও মাটিভাঙ্গা আশ্রয়ণ প্রকল্পসহ বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে অসহায় দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ তাঁর সঙ্গে ছিলেন।
নলছিটি উপজেলা নির্বাহী অফিসার মো. জোবায়ের হাবিব জানান, শীতের কষ্ট কিছুটা লাঘবে অসহায় ও দুস্থদের মাঝে সরকারি অনুদানের এই শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।




