sliderস্থানিয়

সালথায় প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: সালথায় প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়ে নিজেকে বিএনপি নেতা দাবী করে সংবাদ সম্মেলন করেছে আব্দুল মান্নান মোল্যা নামে এক ব্যাক্তি। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টায় উপজেলার সোনাপুর ইউনিয়নের রাঙ্গারদিয়া গ্রামে তার নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন তিনি। আব্দুল মান্নান মোল্যা ওই গ্রামের মৃত আলহাজ্ব তসলিম মোল্যার ছেলে। 

সংবাদ সম্মেলনে আব্দুল মান্নান মোল্যা সাংবাদিকদের বলেন, আমি বিএনপির রাজনীতি করি। স্থানীয়ভাবে কারো সাথে গ্র্যাম্য  দল করি না একার মত একা থাকি। গত কয়েক মাস আগে আমার বাড়ি ভাংচুর ও লুটপাট করে স্থানীয় নান্নু মেম্বারের সমর্থকেরা। এর প্রতিবাদে আমি বাদী হয়ে সালথা থানায় একটি মামলা দায়ের করি। মামলা দায়ের করার পর থেকে আমাকে নান্নু মেম্বার ও স্থানীয় জয়নাল প্রফেসর বিভিন্ন সময়ে হুমকি ধামকি দিয়ে আসছে তাদের দলে যোগদান ও মামলা উঠিয়ে নেওয়া জন্য। আমি রাজি না হওয়ায় গতকাল তাঁরা নামে এক বুড়ো মানুষ ও মুক্তার নামে আরেক লোক এই দুইকে মেরে আমার নামে মাডার মামলা দিবে বলে হুমকি ধামকি দিয়েছে। আমি সালথা থানার ওসির নিকট সুষ্ঠু তদন্ত করে যেকোন মামলা রেকর্ড করার অনুরোধ জানাই। 

তিনি আরো বলেন, আমি বাড়ি থাকি কোনো ধরনের ঝামেলার মধ্যে যাই না। আমি আমার ও আমার পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনের নিকট জোর দাবি জানাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button