মানিকগঞ্জে ভাষা শহীদ রফিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবীতে সংবাদ সম্মেলন

শফিকুল ইসলাম সুমন, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে ভাষা শহীদ রফিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবীতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ সুষম উন্নয়ন ফোরাম নামের একটি সংগঠন।
শনিবার বেলা ১১ টার দিকে মানিকগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম।
এসম উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো: নাজমুল হাসান,কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মে: আজাহারুল ইসলাম,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো: সাকিবুল ইসলাম রিকসন, সদস্য নূরে আফছা (ঝুমা), রুবেল হোসেন সহঅনেকে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশে অনেকগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে। সরকার আরো বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে। ভাষা শহীদদের নামে কোন বিশ্ববিদ্যালয় নেই। ভাষা আন্দোলনের প্রথ মশহীদ রফিক উদ্দিন আহমদের নিজ জেলা মানিকগঞ্জে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবী জানান তিনি ।



