sliderস্থানিয়

ওসমান হাদির মৃত্যুতে নলছিটিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ

মো:শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: ওসমান হাদীর খুনিদের দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে ঝালকাঠির নলছিটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পৌর এলাকার সর্বস্তরের জনতা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টায় শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি শহরের বাসষ্ট্যান্ডে সেলিম চত্বরে গিয়ে বিক্ষোভ সমাবেশে যোগ দেয়। এতে শহরের সকল মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ নলছিটির সর্বস্তরের জনতা অংশ নেয়।

অপরদিকে বরিশাল-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসুচি দিয়েছে ঝালকাঠি জেলার বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ। শুক্রবার জুমার নামাজের পর বরিশাল-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলাধীন দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় বিক্ষোভ করছে ছাত্র-জনতা। পরে বিকেলে মুহুর্মুহু স্লোগান দিয়ে সড়কে টায়ার জ্বালিয়ে যানবাহনের গতিরোধ করে সড়ক অবরোধ করে রেখেছে ছাত্রজনতা। এ রিপোর্ট লেখা পর্যন্ত সড়ক অবরোধ চলছে।

এতে মুহূর্তেই মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। অবরোধের কারণে বরিশাল ও ঢাকাগামী রুটে চলাচলকারি দূরপাল্লার বাসসহ বিভিন্ন পরিবহনের শতাধিক যানবাহন আটকা পড়ে এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা। স্থানীয় ছাত্র প্রতিনিধি সাথী আক্তার জানান, ওসমান হাদীর হত্যাকারীদের দ্রæততম সময়ের মধ্যে গ্রেপ্তার করতে না পারলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। তাদের দাবি, হাদির হত্যার ঘটনাটি পরিকল্পিত। দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

এরপূর্বে বৃহষ্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর শোনার পরেই ঝালকাঠির নলছিটি শহরের খাসমহলে তাঁর পৈত্রিক বসতবাড়িতে মানুষের ঢল নামে। বাসায় ছুটে আসে আত্মীয়-স্বজনরাসহ নলছিটির অপমার জনসাধারণ। এ সময় হাদির স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে হাদির মৃতদেহ ঢাকায় এলে শনিবার (২০ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বাদ জোহর তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

শরীফ ওসমান বিন হাদির মৃতদেহ নলছিটিতে নিয়ে এসে নলছিটি চায়না মাঠে তার জানাজার দাবী স্বজন ও এলাকাবাসির। তবে এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে স্বজন ও অনুসারিরা সরকারের উচ্চ পর্যায়ের নীতী নির্ধারকদের সঙ্গে আলোচনা শেষে সিদ্ধান্ত নেয়া হবে স্বজনরা জানান। পাশাপাশি পরিবারের পক্ষ থেকে শাহবাগে শহীদ ওসমান হাদীর নামে স্মৃতিস্তম্ভ তৈরির দাবি জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button