slider

ঘিওরে সিসিডিবি-সিপিআরপি’র কর্মশালায় মাল্টা, লেবু গাছের চারা ও চেক বিতরণ

সোহেল রানা, ঘিওর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের ঘিওরে সরকারি সেবা দানকারী দপ্তরের ব্যক্তিবর্গের সাথে জনগণের অধিঃপরামর্শ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ঘিওর উপজেলা চত্বরে এ কর্মশালার আয়োজন করে শিবালয় উপজেলার দশচিড়া সিসিডিবি-সিপিআরপি। প্রথমে সমিতির সদস্যদের মাঝে জলবায়ূ সহিষ্ণু পরিবেশ বান্ধব ১২শ ৫০টি মাল্টা ও লেবু ফলজ গাছের চারা বিতরণ করা হয়। পরে ঘিওর উপজেলা পরিষদ মিলনায়তনে অধিঃপরামর্শ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এরিয়া ম্যানেজার দর্কা সেনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হামিদুর রহমান। আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইশতিয়াক আহমেদ শামীশ, ঘিওর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন আহ্্মেদ বিপ্লব, প্রেসক্লাবের সাধরণ সম্পাদক রাম প্রসাদ সরকার দীপু প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল মান্নান, দশচিড়া সিসিডিবি-সিপিআরপি এর প্রোগ্রাম অফিসার রিংকু দিও সহ আরো অনেকে। কর্মশালা শেষে নারীর আয়বর্ধক কাজের জন্য ও আগামী বন্যাকালীন সময়ে গরুর সাইলেন্স খাবার তৈরী কাজের জন্য তিনটি সমিতির সদস্যদের মাঝে অফেরতযোগ্য ৭৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button