sliderস্থানিয়

১৭ বছর ধরে সালথা-নগরকান্দার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি- শামা ওবায়েদ

বিধান মন্ডল, (ফরিদপুর) প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশের মানুষ। আমরা এই মাটির সন্তান। বিএনপি সংখ্যালঘু শব্দে আমি বিশ্বাস করে না। আগামীতে সুষ্ঠু ও স্বাভাবিক ভোট হবে। দলমত নির্বিশেষে মা-বোনরা নিরাপত্তার সাথে স্বাধীনভাবে ভোট দিতে পারবে। বুধবার (১০ ডিসেম্বর) রাতে নিজ নির্বাচনী এলাকায় ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের জগনাথদী গ্রামে হিন্দু সম্প্রদায়ের অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, আমরা সকলে মিলে একটি মডেল সালথা গড়তে পারি সেই জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কেউ ছোট-বড় নয় আমরা সকলে কাধে-কাধ মিলিয়ে কাজ করবো। 

তিনি আরও বলেন, ১৭ বছর ধরে সালথা-নগরকান্দার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আগামীতে সংসদে যেতে পারলে এলাকার উন্নয়ন ও যুবসমাজের কর্মসংস্থানের জন্য কাজ করতে পারবো। সালথায় একটি ভালো হাসপাতাল ও আরো বেশি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষক প্রয়োজন। যেটা আমি করবো ইনশাল্লাহ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাশার আজাদ, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, যদুনন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান হুমায়ুন খান প্রমুখ। এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button