slider
রাঙামাটি পুলিশ সুপারের উদ্যােগে সবজি,ফল ও ফুল বাগানের চাষ
মোঃ হাবীব আজম,রাঙামাটি প্রতিনিধি : প্রধানমন্ত্রী কর্তৃক নির্দেশনা অনুযায়ী খালি জায়গায় সবজি, ফল চাষ ও ফুল বাগান করার উদ্যোগ গ্রহণ করেছেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার।
প্রধানমন্ত্রী নির্দেশনা দেন “এক ইঞ্চি জমিও আমরা অনাবাদি রাখবো না। সবজি হোক, ফল হোক, ফুল হোক গাছ লাগাবেন। একটা কাঁচা মরিচের গাছ হলেও লাগাবেন। কোনো জায়গা যেন খালি না থাকে। কোনো জলাশয় যেন খালি না থাকে। সেখানে যেন মাছ চাষ হয়।”
এরই ধারাবাহিকতায় রাঙামাটি জেলার পুলিশ সুপার(পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) মীর মোদ্দাছ্ছের হোসেন এর উদ্যোগে রাঙামাটি জেলার পুলিশ লাইন্স, থানা, ক্যাম্প ফাঁড়িতে সকল খালি জায়গায় সবজি, ফল চাষ, ফুল গাছ লাগানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।




