sliderস্থানিয়

জুরাছড়ি থানা পরিদর্শনে পুলিশ সুপার: ওপেন হাউজ ডে-তে শুনলেন মানুষের কথা

​মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম, বুধবার ৩ ডিসেম্বর, জুরাছড়ি থানা পরিদর্শন ও ওপেন হাউজ ডে-তে অংশগ্রহণ করেন। এই পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে জনবান্ধব পুলিশিং ব্যবস্থা আরও জোরদার করার উপর গুরুত্বারোপ করেন। ​

পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব থানা প্রাঙ্গণে পৌঁছালে জুরাছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন শাহ তাকে উষ্ণ ফুলেল শুভেচ্ছা জানান। পরবর্তীতে, জুরাছড়ি থানার একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

পরিদর্শনকালে পুলিশ সুপার থানার সার্বিক কার্যক্রম, জনসেবা প্রদান, ফোর্সদের শৃঙ্খলা ও কল্যাণ সংক্রান্ত বিষয়াদি নিবিড়ভাবে পর্যালোচনা করেন। তিনি থানা ব্যবস্থাপনা আরও উন্নত ও জনগণবান্ধব করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি থানায় রক্ষিত বিভিন্ন রেজিস্টার পর্যবেক্ষণ শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। ​এ সময় তিনি অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং জনবান্ধব পুলিশিং জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সকলকে গুরুত্বারোপ করেন। তিনি থানায় কর্মরত সকল সদস্যের সমস্যা, সুবিধা-অসুবিধা মনোযোগ সহকারে শোনেন এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

পরিদর্শনের পর, পুলিশ সুপার জুরাছড়ি থানা পুলিশের আয়োজিত ওপেন হাউজ ডে-তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি জুরাছড়ি থানাধীন স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান-কারবারি, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সঙ্গে উন্মুক্ত মতবিনিময় করেন। ​এসময় তিনি সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও প্রস্তাব মনোযোগ সহকারে শোনেন এবং সেগুলো সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। উন্মুক্ত আলোচনায় জনগণের অংশগ্রহণ জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন। ​অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম, জুরাছড়ি থানার অফিসার ইনচার্জসহ থানার অন্যান্য কর্মকর্তা ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button