sliderস্থানিয়

রাঙ্গামাটিতে দুঃস্থ পুরোহিত ও সেবাইতদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

রাঙ্গামাটি প্রতিনিধি: শীতার্ত অসহায় জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর অংশ হিসেবে রাঙ্গামাটিতে অর্ধশতাধিক দুঃস্থ পুরোহিত ও সেবাইতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী (রাঙ্গামাটি সদর জোন)। শীতের শুরুতে সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ সুবিধাভোগীদের মাঝে স্বস্তি এনে দিয়েছে এবং স্থানীয়দের মতে এটি সমাজে সহযোগিতা ও সম্প্রীতির বার্তা আরও জোরালো করবে।

আজ ০২ ডিসেম্বর, মঙ্গলবার, সকাল ১১টায় রাঙ্গামাটি শহরের আসামবস্তীতে অবস্থিত হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আঞ্চলিক কার্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
​সেনাবাহিনীর মানবিক ভূমিকা অব্যাহত থাকবে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মোঃ একরামুল রাহাত, পিএসসি।
​তিনি তাঁর বক্তব্যে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে সেনাবাহিনীর মানবিক ভূমিকার ধারাবাহিকতার কথা উল্লেখ করেন। জোন কমান্ডার আশ্বাস দেন, ভবিষ্যতেও এই ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সদস্যবৃন্দ। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: রনদীর চক্রবর্তী, প্রধান পুরোহিত, শ্রী শ্রী রক্ষা কালি মন্দির, নির্মল চক্রবর্তী, সভাপতি, রাঙ্গামাটি পুরোহিত কল্যাণ কমিটি, বাবলা মিত্র, সাধারণ সম্পাদক, শ্রী শ্রী কৈবল্যকুন্জ (রামঠাকুর) মন্দির,
​পরিমাল মণ্ডল, জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং), হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, রাঙ্গামাটি, অনিক মজুমদার, জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং), হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, রাঙ্গামাটি
​এলাকার প্রায় ৬৫-৭০ জন হিন্দু ধর্মাবলম্বী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

স্থানীয়রা জানান, তীব্র শীতের আগে দুঃস্থ পুরোহিত ও সেবাইতদের জন্য সেনাবাহিনীর এই শীতবস্ত্র বিতরণ একটি সময়োপযোগী এবং অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এটি জাতি-ধর্ম নির্বিশেষে সকল মানুষের প্রতি সেনাবাহিনীর দায়িত্ববোধের প্রতিফলন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button