sliderস্থানিয়

ঝিনাইগাতীতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, বিএনপির চেয়ারপার্সন ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় ঝিনাইগাতীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপি’র আয়োজনে দলটির অস্থায়ী কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব মো. শাহজাহান আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল।

দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুল হক রুবেল বলেন,“দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপি নয়, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। তাঁর সুস্থতা আমাদের জাতির জন্য অপরিহার্য। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তাঁর দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করছি। একই সঙ্গে শেরপুর-৩ আসনে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে জনগণকে সাথে নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই।”

এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব মো. লুৎফর রহমান, যুগ্ম আহবায়ক মো. আব্দুল মান্নানসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দেশের শান্তি-কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button