Uncategorized
মানিকগঞ্জে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : মানিকগঞ্জের সদর উপজেলার ঘোস্তা গ্রামে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে দশম শ্রেণির ছাত্রী রূপালী আক্তার (১৫)। শনিবার তার বাল্যবিয়ে বন্ধ করে দেয় থানা পুলিশ। রূপালী আক্তার ওই গ্রামের রিক্সা চালক বাচ্চু মিয়ার মেয়ে এবং ঘোস্তা দিদার মাহমুদ উচ্চ বিদ্যালয় দশম শ্রেণির ছাত্রী।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ আমিনুর রহমান জানান, বাল্যবিয়ের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে থানা থেকে পুলিশ পাঠিয়ে বিয়ে বন্ধ করে দেওয়া হয়।বর ও কনে দ,জনকে থানায় আনা হয়েছে বাকী আত্মীয় স্বজন পালিয়ে গেছে।
একই গ্রামের সোনা মিয়ার ছেলে ওমর ফারুকের(২২) বিয়ের আয়োজন চলছিলো। ওমর ফারুক তার বাবার সাথে বিভিন্ন ইট ভাটায় সরকারের কাজ করে থাকে।




