Uncategorized

গাইবান্ধার ৫ উপজেলার নির্বাচিত চেয়ারম্যানগণের শপথ গ্রহন অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ বিকালে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ, সাঘাটা, সুন্দরগঞ্জ,পলাশবাড়ী ও ফুলছড়ি উপজেলার ৩৩ টি ইউনিয়নের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান, গাইবান্ধা জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট অলিউর রহমান। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রোকসানা বেগম,গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ,গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনসহ অন্যান্য উপজেলার উপজেলা নির্বাহী অফিসার বৃন্দ,উপজেলা ভাইস-চেয়ারম্যান বৃন্দ ও ৩৩ইউনিয়ন পরিষদের নির্বাচিত ইউপি চেয়ারম্যান বৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button