sliderস্থানিয়

নলছিটিতে ইয়ুথ আউটরিচ কমিউনিকেইটার টিম গঠনের লক্ষ্যে সভা

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে ভালো নির্বাচন অনুষ্ঠানের লক্ষে ভোটারদের তথ্য প্রদানে “উপজেলা লেভেল ইউথ আউটরিচ কমিউনিকেইটার টিম ফরমেশন মিটিং” অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১১ টায় নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে অনুষ্ঠিত হয়। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে সুশাসনের জন্য নাগরিক (সুজন)’র নলছিটি উপজেলা কমিটির সভাপতি ও পিএফজি নলছিটি উপজেলা কমিটির সমন্বয়ক মো: খলিলুর রহমান মৃধার সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি দি হাঙ্গার প্রোজেক্ট বাংলাদেশ এর বরিশাল অঞ্চলের কর্মসূচি বাস্তবায়ন সমন্বয়ক মো: হাদি উজ্জামান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন নলছিটি প্রেস ক্লাবের সহ সভাপতি মো: শাহাদাত হোসেন মনু, সুজন নলছিটি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো:আমির হোসেন, দি হাঙ্গার প্রোজেক্ট বাংলাদেশ ঝালকাঠি জেলা সমন্বয়ক মো: জাকির হোসেন, ইয়ুথ এন্ডিং হাঙ্গার ঝালকাঠির যুম্ম সমন্বয়ক সাথী আক্তার, ইয়ুথ নলছিটি উপজেলা সমন্বয়ক মো:ইমরান হোসেন সহ নলছিটি উপজেলার ইয়ুথ লিডার বৃন্দ।

সভায় অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়নের লক্ষ্যে ইয়ুথ লিডার টিমকে নলছিটি উপজেলার ১০ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় প্রতিটি ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠানের মাধ্যমে ভোটারদের সচেতন করার জন্য দিক নির্দেশনা প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মো: হাদি উজ্জামান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button