sliderস্থানিয়

রাঙামাটিতে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ সমাবেশ

মোঃ কামরুল ইসলাম, রাংগামাটি : বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত গণআন্দোলনের ৫ দফা দাবিতে রাঙামাটি জেলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বিকাল চার ঘটিকায় রাঙামাটি পৌর শহরে এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটি পৌর শাখা।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটি পৌরসভার আমীর মোঃ মাইনুদ্দিন এবং সঞ্চালনা করেন পৌর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি এডভোকেট মোঃ রহমত উল্লাহ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোখতার আহম্মদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী রাঙামাটি জেলা নায়েবে আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, জেলা সেক্রেটারি মোঃ মানছুরুল হক, জেলা কর্মপরিষদ সদস্য মোঃ নুরুল করিম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙামাটি জেলা সভাপতি আবদুস সালাম, জেলা সেক্রেটারি এডভোকেট জিল্লুর রহমান এবং ইসলামী ছাত্র শিবির রাঙামাটি শহর সভাপতি মোঃ জালাল উদ্দীন।
এছাড়াও পৌরসভা শূরা ও কর্মপরিষদ সদস্য সাজ্জাদুল ইসলাম, আবদুর রাজ্জাক, জয়নাল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছে। দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করে গণতন্ত্র, আইনের শাসন ও মৌলিক অধিকারকে ধ্বংস করা হয়েছে। বক্তারা অভিযোগ করেন, পূর্বের স্বৈরাচার সরকার নির্যাতন, নিপীড়ন, গুম-খুন ও দুর্নীতির মাধ্যমে জনগণকে স্তব্ধ করে রেখেছিলেন।

তারা বলেন, দেশের মানুষ এখন পরিবর্তন চায়। সেই পরিবর্তনের দাবিতে জামায়াতে ইসলামী সারাদেশে গণআন্দোলন চালিয়ে যাচ্ছে।

বক্তারা পাঁচ দফা দাবিতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
১। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা।
২। আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতি চালু করা।
৩। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ (Level Playing Field) নিশ্চিত করা।
৪। ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
বক্তারা বলেন, এই ৫ দফা বাস্তবায়ন না হলে জামায়াতে ইসলামী বৃহত্তর আন্দোলনের ডাক দেবে এবং জনগণকে সঙ্গে নিয়ে স্বৈরাচার ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথে দৃঢ় অবস্থান নেবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button