
শফিকুল ইসলাম সুমন,মানিকগঞ্জ প্রতিনিধি : কৃষি উৎপাদন বৃদ্ধি, সময়মত কৃষকদের নিকট সার পৌছানো সহ কৃষি উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক যুগ্ন সচিব ড. মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহজাহান সিরাজের পরিচালনায় মত বিনিময় সভায় বক্তব্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও রাজস্ব) মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, জেলা প্রাণী সম্পদ কর্মর্কতা ডাঃ মুজিবুর রহমান, কৃষি বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক ড.মমতাজ সুলতানা, ঘিওর উপজেলা নির্বাহী কমর্কর্তা, চেম্বারের সভাপতি আব্দুস সালাম বাদল, প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ শাহানুর ইসলাম, সার ডিলারবৃন্দ,উপজেলা কৃষি কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন।
মত বিনিময় সভায় বক্তারা দাবি জানান যে, যারা বিগত ফ্যাসিস্ট সরকারের সময় রাজনৈতিক প্রভাবে ডিলারশীপ নিয়েছে এবং কৃষকদের সার চোরাই পথে বিক্রি করেছে এবং অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ রয়েছে তাদের ডিলারশীপ বাতিলসহ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহনের দাবি জানান।
জেলা প্রশাসক ড.মানোয়ার হোসেন মোল্লা বলেন, দেশে সারের কোন সংকট নেই। কোন গুজব বা মব সৃষ্টির কোন সুযোগ নেই। দেশকে অস্থিতিশীল করার জন্যে একটি অপশক্তি সব সময় চেষ্টা চালিয়ে যাচ্ছে তাই আমাদের কারো পাতা ফাঁদ পা দেয়া যাবে না। টিএসপি সারের পরিবর্তে ডিএপি সার ব্যবহার করলে কৃষক বেশি উপকৃত হবে। তিনি বলেন, যে কোন মূল্যে কৃষকের চাহিদামত সার সরবরাহ করতে সরকার বদ্ধপরিকর। আমরা সবাই মিলেই কৃষি উৎপাদন বৃদ্ধি করে দেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করবো ইনশাআল্লাহ।
কৃষি ডিডি শাহজাহান সিরাজ বলেন,আমরা কর্মকর্তা হিসাবে নয় বরং এদেশের নাগরিক হিসাবে,কৃষকের একজন ভাই হিসাবে,দেশের খাদেম হিসাবে আপনাদের পাশে থেকে কাজ করতে চাই।যে কোন প্রয়োজনে তিনি সবাইকে সরাসরি কৃষি বিভাগে যোগাযোগ করার অনুরোধ করেন।


