sliderস্থানিয়

ঝিনাইগাতীতে ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের মাঝে ছাগল বিতরণ 

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র-নৃগোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ৭৫ জন সুফলভোগীকে দুইটি করে ছাগল ও উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল আলম রাসেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ছাগল বিতরণ করেন। ছাগল বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এটিএম ফয়েজুর রহমান আকন্দ। 
আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার, উপজেলা মৎস্য অফিসারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button