
মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি: হরিরামপুরে হিন্দু (সনাতনী) ধর্মাম্বলীদের সার্বজনীন দূর্গা পূজা উদযাপন উপলক্ষে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন- বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা।
১ অক্টবর বুধবার উপজেলার বিভিন্ন পূজামন্ডপ ও মন্দিরে সার্বিক খোঁজ খবর নেন,বলেন যে কোন সমস্যা ও অপশক্তির বিরুদ্ধে সর্বদা সোচ্চার ও প্রতিহত করার জন্য প্রস্তুত জেলা বিএনপির নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি
হাজী আব্দুল হান্নান মৃধা,উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল কুদ্দুস,উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী ওবাদুর রহমান বাবুল,জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শফিক বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভিপি দেলোয়ার হোসেন দুলাল ও সহ-সাংগঠনিক সম্পাদক মৃধা মোঃ গোলাম রসূল শাহীন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ আলতাফ হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শামসুল আলম খান মিশুক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও জুলাই যোদ্ধা-রেজাউল হাসান রতন,উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান মঞ্জু, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোঃ বাদশা গায়ান, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য – রাইসুল ইসলাম খান বাকের।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শফিউল আজম,জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নিরব আহমেদ,উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব শেখ আরিফুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান লিংকন প্রমূখ।
আফরোজা খানম রিতা জানান,পূজা উদযাপনকে কেন্দ্র করে যে কোন ধরনের অপশক্তির মোকবেলা করতে সর্বদা প্রস্তুত দলীয় নেতাকর্মীরা।
আপনাদের যে কোন প্রয়োজনে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদ দল (বিএনপির) সর্বোচ্চ সহযোগিতা পাবেন আশা করি।
সর্বোপরি শারদীয় দূর্গা পূজায় শুভেচ্ছা ও মতবিনিময় করা সহ সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে যাতে পূজা উদযাপন করতে পারে এর সাফল্য কামনায় প্রতিশ্রুতি দেন।




