
আসাদুল্লাহ মাসুম,কাপাসিয়া প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নান শাহ্’র নবম মৃত্যুবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে গাজীপুরের কাপাসিয়ায় পালিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বাদ আছর উপজেলার ঘাগটিয়াস্থ তাঁর নিজ বাড়ির আঙ্গিনায় আলোচনা সভা, কোরআনখানি, কবর জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কাপাসিয়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন প্রয়াত নেতার সুযোগ্য উত্তরসূরী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান।
উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরার পরিচালনায় উপস্থিত ছিলেন বিএনপির প্রবীণ নেতা আব্দুল করিম বেপারী, জেলা ও উপজেলা বিএনপি নেতা আফজাল হোসাইন, আজগর হোসেন খান, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ফরিদ শেখ, সদস্য সচিব সিরাজুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরান হোসেন শিশির, শ্রমিকদলের আহ্বায়ক মোশারফ হোসেন মেম্বার, সদস্য সচিব নজরুল ইসলাম মেম্বার, কৃষকদলের আহ্বায়ক মজিবুর রহমান টিক্কা, সদস্য সচিব মুকুল ফকির প্রমুখ।
এছাড়া উপজেলার ১১টি ইউনিয়নের বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ব্রিগেডিয়ার হান্নান শাহ্ ও তাঁর সহধর্মিণীসহ প্রয়াত নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনা করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোহাম্মদ সিদ্দিক হোসাইন।
এর আগে শাহ রিয়াজুল হান্নানের নেতৃত্বে নেতাকর্মীরা ব্রিগেডিয়ার হান্নান শাহ্’র কবরে ফুলেল শ্রদ্ধা জানান এবং ফাতেহাপাঠ করেন।
উল্লেখ্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ১/১১ এর প্রথম প্রতিবাদী কণ্ঠস্বর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নান শাহ্ ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর সিঙ্গাপুরের র্যাফেলস হার্ট সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
তিনি ১৯৪১ সালের ১১ অক্টোবর কাপাসিয়ার ঘাগটিয়া ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ফকির আবদুল মান্নান পাকিস্তান সরকারের মন্ত্রী ও বাংলাদেশের দ্বিতীয় অ্যাটর্নি জেনারেল ছিলেন। তাঁর ভাই শাহ আবু নাঈম মমিনুর রহমান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ও বর্তমান আইন কমিশনের চেয়ারম্যান। স্ত্রী নাহিদ হান্নান, এক মেয়ে শারমিন হান্নান সুমি এবং দুই ছেলে শাহ রেজাউল হান্নান ও শাহ রিয়াজুল হান্নানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান তিনি।




