sliderখেলাশিরোনাম

মানিকগঞ্জসহ পাঁচটি জেলায় একযোগে শুরু হচ্ছে দেশের বড় ফুটবলের আসর- বিপিএল

শফিকুল ইসলাম সুমন, মানিকগঞ্জ প্রতিনিধি: আগামী ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) থেকে শুরু হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় ফুটবলের আসর ‘বাংলাদেশ প্রিমিয়ার লীগ’- বিপিএল। দেশের পাঁচটি জেলায় একযোগে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত এই ফুটবল লীগ। উদ্বোধনী দিন (২৬ সেপ্টেম্বর) মুন্সিগঞ্জের বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট লে. মতিউর রহমান স্টেডিয়ামে প্রতিদ্বন্দ্বিতা করবে ঢাকা আবাহনী লিমিটেড ও রহমতগঞ্জ এম এফ এস এবং মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে প্রতিদ্বন্দ্বিতা করবে ফকিরেরপুল ইয়ং মেন্স ক্লাব ও আরামবাগ ক্রীড়া সংঘ। 

২৬ সেপ্টেম্বর থেকে আগামী বছরের ৩ জানুয়ারী পর্যন্ত অনুষ্ঠিত হবে প্রথম পর্বের ৪৫টি খেলা। খেলাগুলোর মধ্যে মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে হবে ১০টি খেলা, মুন্সিগঞ্জের বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে হবে ১০টি খেলা, গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আটটি খেলা, কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আটটি খেলা ও ঢাকার বসুন্ধরা কিংস এরেনা মাঠে অনুষ্ঠিত হবে নয়টি খেলা। 

মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়াম ভেন্যু: ২৬ সেপ্টেম্বর- ফকিরেরপুল ইয়ং মেন্স ক্লাব ও আরামবাগ ক্রীড়া চক্র, ১৯ অক্টোবর- ফকিরেরপুল ইয়ং মেন্স ক্লাব ও রহমতগঞ্জ এমএফএস, ২০ অক্টোবর – আরামবাগ ক্রীড়া সংঘ ও পিডব্লিউডি স্পোর্টস ক্লাব, ২৪ নভেম্বর- আরামবাগ ক্রীড়া সংঘ ও বসুন্ধরা কিংস, ২৮ নভেম্বর- আরামবাগ ক্রীড়া সংঘ ও ফর্টিস এফসি লিমিটেড, ২৯ নভেম্বর- ফকিরের পুল ইয়ং মেন্স ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, ১২ ডিসেম্বর- আরামবাগ ক্রীড়া সংঘ ও ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, ১৩ ডিসেম্বর- ফকিরের পুল ইয়ং মেন্স ক্লাব ও ঢাকা আবাহনী লিমিটেড, ২৬ ডিসেম্বর- আরামবাগ ক্রীড়া সংঘ ও বাংলাদেশ পুলিশ এফসি, ৩ জানুয়ারী- ফকিরের পুল ইয়ং মেন্স ক্লাব ও বসুন্ধরা কিংস। 

মুন্সিগঞ্জের বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম ভেন্যু: ২৬ সেপ্টেম্বর-রহমতগঞ্জ এমএফএস ও আবাহনী লিমিটেড, ২৭ সেপ্টেম্বর- ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড ও বাংলাদেশ পুলিশ এফসি, ২৪ নভেম্বর- ফকিরের পুল ইয়ং মেন্স ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, ২৫ নভেম্বর- পিডব্লিডি স্পোর্টস ক্লাব ও রহমতগঞ্জ এমএফএস, ৫ ডিসেম্বর- ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড ও বসুন্ধরা কিংস, ৬ ডিসেম্বর- রহমতগঞ্জ এমএফএস ও আরামবাগ ক্রীড়া সংঘ, ১২ ডিসেম্বর- ফর্টিস এফসি লিমিটেড ও রহমতগঞ্জ এমএফসি, ১৯ ডিসেম্বর- রহমতগঞ্জ এমএফএস ও ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, ২৭ ডিসেম্বর- ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড ও ফর্টিস এফসি লিমিটেড, ২ জানুয়ারী- মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড।

গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়াম ভেন্যু: ২৭ সেপ্টেম্বর পিডব্লিউডি স্পোর্টস ক্লাব ও বসুন্ধরা কিংস, ১৯ অক্টোবর- বাংলাদেশ পুলিশ এফসি ও মোহামেডান স্পোর্টিং ক্লাব, ২৯ নভেম্বর- পিডব্লিউডি স্পোর্টস ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, ৬ ডিসেম্বর- বাংলাদেশ পুলিশ এফসি ও ফকিরের পুল ইয়ং মেন্স ক্লাব, ১৩ ডিসেম্বর- পিডব্লিউডি স্পোর্টস ক্লাব ও  বাংলাদেশ পুলিশ এফসি, ২০ ডিসেম্বর-বসুন্ধরা কিংস ও বাংলাদেশ পুলিশ এফসি, ২৭ ডিসেম্বর- পিডব্লিউডি স্পোর্টস ক্লাব ও ফকিরের পুল ইয়ং মেন্স ক্লাব, ৩ জানুয়ারি- রহমতগঞ্জ এমএফএস ও বাংলাদেশ পুলিশ এফসি। 

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম: ১৯ অক্টোবর- ঢাকা আবাহনী লিমিটেড ও ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, ২৪ নভেম্বর- মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ঢাকা আবাহনী লিমিটেড, ২৮ নভেম্বর- বাংলাদেশ পুলিশ এফসি ও ঢাকা আবাহনী লিমিটেড, ৬ ডিসেম্বর- মোহামেডান স্পোর্টিং ক্লাব ও পিডব্লিউডি স্পোর্টস ক্লাব, ১৯ ডিসেম্বর- ঢাকা আবাহনী লিমিটেড ও পিডব্লিউডি স্পোর্টস ক্লাব, ২০ ডিসেম্বর- মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আরামবাগ ক্রীড়া সংঘ, ২৭ ডিসেম্বর- মোহামেডান স্পোর্টিং ক্লাব ও রহমতগঞ্জ এমএফএস, ৩ জানুয়ারি- ঢাকা আবাহনী লিমিটেড ও আরামবাগ ক্রীড়া সংঘ।

ঢাকার বসুন্ধরা কিংস এরেনা মাঠ: ২৭ সেপ্টেম্বর- মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ফর্টিস এফসি লিমিটেড, ২০ অক্টোবর- বসুন্ধরা কিংস ও ফর্টিস এফসি লিমিটেড, ২৪ নভেম্বর- বাংলাদেশ পুলিশ এফসি ও ফর্টিস এফসি লিমিটেড, ২৯ নভেম্বর- বসুন্ধরা কিংস ও রহমতগঞ্জ এমএফএস, ৬ ডিসেম্বর- আবাহনী লিমিটেড ও ফর্টিস এফসি লিমিটেড, ১২ ডিসেম্বর- মোহামেডান স্পোর্টিং ক্লাব ও বসুন্ধরা কিংস, ২০ ডিসেম্বর- ফর্টিস এফসি লিমিটেড ও ফকিরের পুল ইয়ং মেন্স ক্লাব, ২৭ ডিসেম্বর- আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংস, ৩ জানুয়ারি- ফর্টিস এফসি লিমিটেড ও পিডব্লিউডি স্পোর্টস ক্লাব।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বিএফএফ প্রফেশনাল লীগ ম্যানজমেন্ট কমিটির চেয়ারম্যান মো. ইমরুল হাসান ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের যৌথ সাক্ষরে ২১ সেপ্টেম্বর এই ফিকশ্চার প্রকাশ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button