sliderস্থানিয়

হরিরামপুরে টাইফয়েট টিকাদান ক্যাম্পেইন সমন্বয় সভা

মুকতার হোসেন, হরিরামপুর প্রতিনিধি: হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কনফারেন্স রুমে টাইফয়েট টিকাদান ক্যাম্পেইন ২০২৫ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, সহকারী কমিশনার (ভুমি) ও অতিরিক্ত দায়িত্ব উপজেলা নির্বাহী অফিসার হরিরামপুর । সভাটি সঞ্চালনা করেন, সুশান্ত হালদার মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) হরিরামপুর। সমন্বয় সভার শুরুতেই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কাজী এ,কে,এম রাসেল টাইফয়েট টিকাদান ক্যাম্পেইন-২০২৫ লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, টাইফয়েট জ্বর থেকে আপনার শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপি আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে টিকাদান কর্মসূচি শুরু হবে। শিশুর ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি শিশু এবং প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণি/সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামুল্যে ১ ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে।
হরিরামপুর উপজেলায় ৩৫২১১ জনকে টাইফয়েট টিকা প্রদানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সংশিষ্ট সকল দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তাকে টিকার রেজিষ্টেশন করে এই টিকা দেওয়ার আহবান জানান।

টাইফয়েট টিকা ক্যামেম্পইন সমন্বয় সভা সভাপতি ফাহিজা বীসরাত সহকারী কমিশনার (ভুমি) অতিরিক্ত দায়িত্ব উপজেলা নির্বাহী অফিসার হরিরামপুর মানিকগঞ্জ তিনি বলেন, টাইফয়েট জ্বর ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট একটি সংক্রামক রোগ। এই রোগে আক্রান্ত হলে মানুষের আর্থিক ক্ষতি দীর্ঘ মেয়াদি শাররীক জটিলতা হতে পারে। প্রতি বছর আমাদের দেশে টাইফয়েট জ্বরে আক্রান্ত হয়ে ৮ হাজার মানুষ মৃত্যে বরন করে। টাইফয়েট জ্বর দুষিত খাবার, দুষিত পানি ও স্যানিটেশন ব্যবস্থার অভাব থাকলে এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। তিনি টিকা কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকল কর্মকর্তাকে টাইফয়েট টিকা কার্যক্রম সফল করার জন্য সকলের প্রতি নির্দেশ দেন। এবং মাঠ পর্যায়ে আরো জনসচেতনতা বৃদ্ধি করার জ্ন্য শিক্ষক, মসজিদের ইমান, ইউপি চেয়ারম্যান, এনজিও প্রতিনিধি সবাইকে টিকা কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য সহযোগিতা প্রত্যাশা করেন।

আলোচনায় আরো অংশগ্রহন করেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, শিক্ষা অফিসার কাজী সাইফুল ইসলাম, মোঃ মজিবর রহমান, অফিসার ইনচার্জ হরিরামপুর থানা। জীতেন্দ্র কুমার মন্ডল প্রতিনিধি সমাজ সেবা কার্যালয়, মোঃ সিরাজুল ইসলাম, ইসলামিক ফাইন্ডেশন, হরিরামপুর, কাওছার আহম্মেদ শিক্ষক দড়িকান্দি মহিলা মাদ্রাসা, সত্যরঞ্জন সাহা প্রোগ্রাম অফিসার, বারসিক, হরিরামপুর প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button