
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ তথা জৈন্তা-গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ আসনে জনগণের ভাগ্য পরিবর্তনে যেকোনো মূল্যে জমিয়ত মনোনীত খেজুরগাছের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে হবে। এই আসনে পূর্বে স্থানীয় কোনো জনপ্রতিনিধি নির্বাচিত না হওয়ায় অধিকার বঞ্চিত এই আসনের জনসাধারণ।
০৬ সেপ্টেম্বর (শনিবার) দুপুর ২টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে গোল টেবিল বৈঠকে সিলেট-৪ এর সাবেক ও বর্তমান ছাত্র জমিয়ত নেতৃবৃন্দ উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা ছাত্র জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ এর সভাপতিত্বে গোল টেবিল বৈঠকে দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। গোল টেবিল বৈঠকের শুরুতে তেলাওয়াত করেন হাফিজ আব্দুল্লাহ মাহফুজ।
গোল টেবিল বৈঠকে আরও বলেন, আমাদের আসনে খনিজ সম্পদ ও প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য বিদ্যমান। সিলেট-৪ সিলেটের বৃহৎ আসন। এই আসনের জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের খেজুরগাছের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে আগামীদিনের সকল কর্মসূচী ও কার্যক্রম যথারীতি পালন করতে হবে।
ছাত্রনেতা হাফিজ জাকির হোসাইন এর পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা মাওলানা আব্দুল মতিন, ওলিউর রহমান জৈন্তাপুর, সুহাইল আহমদ কোম্পানীগঞ্জ, হোসাইন আহমদ, রফিক আহমদ মহল্লী, কবির আহমদ, মুহিব্বুল্লাহ, সিরাজ উদ্দিন, নিজাম উদ্দিন, আব্দুল ওয়াদুদ, রেজাউল করিম রেজা,হাসান আহমদ,মাহদী হাসান, রফিক আহমদ, আবুল হাসানাত, জয়নাল আবেদীন ডালিম, আফিতাব উদ্দিন, আব্দুল করিম দিলদার, হুজাইফা উমর, মাসুম আল মাহদী, উবায়দুল্লাহ, হাফিজ জামাল উদ্দিন, আবু তালহা তোফায়েল, শোয়াইবুর রহমান, জাকারিয়া আহমদ, মুহসিন আহমদ, এখলাছুল আম্বিয়া, আবু তালহা, নুরুল ইসলাম, বশির উদ্দিন, আব্দুল্লাহ সালমান, আব্দুল্লাহ হোসাইন, লুকমান হাকিম, হাফিজ সুহাইল, এহসান উল্লাহ, মাহবুবুল আম্বিয়া, আমিনুর রশিদ,আলামিন, মাওলানা ইয়াকুব, কাওসার আমিন, আব্দুল আহাদ, আব্দুল্লাহ শাকুর।
.


