
নিজস্ব প্রতিবেদক: গান্ধী আশ্রম ট্রাস্টের উদ্যোগে গত (৩ সেপ্টেম্বর) থেকে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় দেওটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত সকল শিশু শিক্ষার্থীদের জন্য পুষ্টিকর “মিড ডে মিল কর্মসূচী-২০২৫” চালু করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এবং গান্ধী আশ্রম ট্রাস্টি বোর্ডের অন্যতম ট্রাস্টি নাছরিন আকতার বেলা ১১টায় এ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন। তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন যে, মিড ডে মিল সরবরাহের কারণে ক্ষুধা মুক্ত হয়ে আনন্দমুখর পরিবেশে লেখাপড়ার সুবিধার্থে এবং শিক্ষার্থীদের ঝরে পড়া বন্ধে গান্ধী আশ্রম ট্রাস্ট গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
ট্রাস্টের পরিচালক (অর্থ ও প্রশাসন) শংকর বিকাশ পাল শুভেচ্ছা বক্তব্য বলেন, যে শিক্ষার মান উন্নয়নে এ ধরণের কার্যক্রম সমগ্র বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে পর্যায়ক্রমে চালু করা দরকার। গান্ধী আশ্রম ট্রাস্টের প্রত্যাশা অনেক কিন্তু আর্থিক দিক থেকে সীমাবদ্ধতা রয়েছে। এজন্য তিনি বাংলাদেশ সরকারের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা, বেসরকারি উন্নয়নমূলক সংস্থা, বানিজ্যিক প্রতিষ্ঠান, ধন্যাঢ্য ব্যক্তিবর্গকে আমাদের জাতীয় উন্নয়নের প্রয়াসে উদ্যোগ গ্রহণ করতে আহবান জানান।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ মহিউদ্দিন, ট্রাস্টের সহকারী পরিচালক অসীম কুমার বকসী, ম্যানেজার মোঃ আমির হোসেন, অজিত কুমার ভৌমিক, মাহফুজ মোরশেদ, দেওটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছরিন আক্তার প্রমুখ।
গান্ধী আশ্রম ট্রাস্টের সহযোগিতায় ইতোমধ্যে গত ২২ জুলাই থেকে বজরা ইউনিয়নে শীলমুদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এবং সোনাপুর ইউনিয়নে হাসানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য নিয়মিত পুষ্টিকর ”মিড ডে মিল কর্মসূচী-২০২৫” চালু করা হয়েছে। বিদ্যালয়গুলোতে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের প্রত্যেকে নিয়মিতভাবে মিড ডে মিলের ১টি কলা, ১টি ডিম, ১টি পেয়ারা বা এক-চতুর্থাংশ জাম্বুরা খেতে পারছে। উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে জানিয়েছে যে, পেটে ক্ষুধা থাকলে কোনো কিছুই ভালো লাগে না। গান্ধী আশ্রম ট্রাস্টের সহযোগিতায় স্কুলে নিয়মিতভাবে পুষ্টিকর খাবার খেতে পেরে খুবই আনন্দিত।
উল্লেখ থাকে যে, প্রথম দিকে গান্ধী আশ্রম ট্রাস্টের সহযোগিতায় ২০২৪ সালে বন্যা কবলিত পরিবারে শিশু শিক্ষার্থীদের আনন্দমুখর শৈশব ফিরে পাওয়ার জন্য নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে গত ১৭ সেপ্টেম্বর,২০২৪ তারিখ থেকে সোনাইমুড়ী উপজেলার জয়াগস্থ গান্ধী মেমোরিয়াল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১০৫জন শিক্ষার্থীর জন্য এবং ০১ অক্টোবর,২০২৪ তারিখ থেকে চাটখিল উপজেলার পাঁচগাও ইউনিয়নে ভাওর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১১০জন শিক্ষার্থীর জন্য এবং ফেনী জেলার ফুলগাজী উপজেলায় সরকারী ফতেপুর প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ১০২জন শিক্ষার্থীর জন্য নিয়মিত “পুষ্টিকর মিড ডে মিল” চালু করা হয়।





Thanks and gratitude to the Pataka24.com Authority, Correspondent and concerned others. We are happy to read the news. This media is publishing news truly and honestly on the basis of reality. As a media it should go ahead on behalf of public interest. Government as well as Well being people / institutions should stand by this media.