sliderস্থানিয়

জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট সেন্টারের পরিষেবা বিষয়ে বাংলাদেশ পুলিশের উদ্যোগ

কামরুল ইসলাম, রাঙামাটি প্রতিনিধি: জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও ভিক্টিম সাপোর্ট সেন্টারের সেবা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাঙামাটিতে বিশেষ কার্যক্রম আয়োজন করেছে বাংলাদেশ পুলিশ। বৃহস্পতিবার রাঙামাটি কোতয়ালী থানার উদ্যোগে এই সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুর প্রতি সহিংসতার নানা ঘটনা ঘটছে। ভুক্তভোগীরা অনেক সময় সামাজিক লজ্জা, ভয়ের সংস্কৃতি বা তথ্যের অভাবে যথাযথ আইনি ও মানসিক সহায়তা পান না। বাংলাদেশ পুলিশের ভিক্টিম সাপোর্ট সেন্টার (VSC) ভুক্তভোগীদের আইনি সহায়তার পাশাপাশি চিকিৎসা, কাউন্সেলিং, নিরাপত্তা ও পুনর্বাসনের সেবা দিয়ে থাকে।

কোতয়ালী থানার কর্মকর্তারা জানান, সমাজ থেকে জেন্ডার বৈষম্য ও সহিংসতা দূর করতে হলে পরিবার থেকে শুরু করে প্রতিটি স্তরে সচেতনতা তৈরি করতে হবে। পুলিশ শুধু অপরাধ দমনই নয়, বরং প্রতিরোধমূলক কার্যক্রমের অংশ হিসেবে জনগণকে সচেতন করাতেও কাজ করছে।

সচেতনতামূলক কার্যক্রমে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, নারী নেত্রী, শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন। তারা ভিক্টিম সাপোর্ট সেন্টারের কার্যক্রমের পরিধি বাড়ানো এবং প্রত্যন্ত এলাকার মানুষকে এ সেবা সম্পর্কে জানাতে মাঠপর্যায়ে আরও উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, ভুক্তভোগীরা যেন পুলিশের কাছে নিরাপদ আশ্রয় খুঁজে পান এবং সঠিক সময়ে আইনি ও মানবিক সহায়তা পান এই লক্ষ্যেই বাংলাদেশ পুলিশ ভিক্টিম সাপোর্ট সেন্টারের কার্যক্রম পরিচালনা করছে।

বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে জানানো হয়, দেশের প্রত্যেকটি থানার মতো রাঙামাটি কোতয়ালী থানা থেকেও নির্যাতিত নারী-শিশুরা তাৎক্ষণিক আইনি সহায়তা ও পরামর্শ পেতে পারবেন। এ ছাড়া হেল্পলাইন নম্বর ও স্থানীয় পর্যায়ের যোগাযোগব্যবস্থা সক্রিয় রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button