sliderস্থানিয়

নলছিটিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে নানান আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। নলছিটি উপজেলা বিএনপির আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৪টায় নলছিটি পৌরসভা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন।
সভা শেষে সন্ধ্যায় একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা চত্বরে এসে সমাপ্ত হয়। এতে পৌর এলাকা এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিল নিয়ে যোগ দেয় নেতাকর্মীরা।

আলোচনা সভায় প্রধান অতিথি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য জন্ম নিয়েছিল। আজ সেই গণতন্ত্রকে রক্ষা করার আন্দোলনে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করে ঘরে ফিরতে হবে আমাদের।”

নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান (হেলাল) খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির অন্যতম সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম গাজী, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুম শরীফ, পৌর বিএনপির সভাপতি মোঃ মজিবুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, জেলা বিএনপির সদস্য আলহাজ্ব কবির হোসেন জোমাদ্দার প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বিএনপিকে শক্তিশালী করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button