sliderস্থানিয়

নিয়ামতপুরে ইএসডিওর উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের ইউনিয়ন পরিষদ পঞ্চবার্ষিকী ও বার্ষিকী উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদ ও ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) আয়োজনে সুইজারল্যান্ড, ওয়াটারএইড বাংলাদেশ এবং সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোটিয়ামের যৌথ সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার নওগাঁ জেলার উপ-পরিচালক টি এম এ মমিন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হোসাইন, পলিসি এন্ড গভর্ন্যান্স স্পেশালিষ্ট ওয়াটারএইড বাংলাদেশের রঞ্জন কুমার ঘোষ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার সাদিকুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী পাল সহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তা এবং ইএসডিও’র কর্মীবৃন্দ।

প্রধান অতিথি টি এম এ মমিন বলেন, ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের উপর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন ইউনিয়ন পরিষদের জন্য আইনী বাধ্যবাধকতা। আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে সকল ইউনিয়ন পরিষদকে তার উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করে তা ওয়েবসাইটে প্রকাশ করার জন্য নির্দেশনা প্রদান করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button